Sports
নারী ফুটবল: গোলশূন্য ড্রয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের
ড্র দিয়েই আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মিশন শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকার নাগাই স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা।
লেখক ক্রীড়া প্রতিবেদক32K বার পড়া

ড্র দিয়েই আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মিশন শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকার নাগাই স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে মিয়ানমার। শক্তির বিচারেও এগিয়ে তারা। তবু গ্রুপের এই ম্যাচটি নিয়েই একটু বেশি আশাবাদী ছিল বাংলাদেশ। ম্যাচের আগে কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দার কণ্ঠে ছিল সেই ছাপ। তবে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হলো ড্রতেই।



