Sports
চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন ভালভের্দে
মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের হতাশা তো আছেই। সঙ্গে রেফারির বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের আগুনও বইছে রিয়াল মাদ্রিদের। এর সঙ্গে এবার যুক্ত হলো একটা দুঃসংবাদও। অ্যাঙ্কেলে গুরুতর চোট পেয়েছেন ফেদে ভালভ
লেখক খেলা ডেস্ক79K বার পড়া
মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের হতাশা তো আছেই। সঙ্গে রেফারির বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের আগুনও বইছে রিয়াল মাদ্রিদের। এর সঙ্গে এবার যুক্ত হলো একটা দুঃসংবাদও। অ্যাঙ্কেলে গুরুতর চোট পেয়েছেন ফেদে ভালভের্দে, সপ্তাহ তিনেকের মতো বাইরে কাটাতে হবে রিয়াল মাদ্রিদ অধিনায়ককে।
ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে মাঝমাঠ দিয়ে বল নিয়ে উঠছিলেন ভালভের্দে। ঠিক তখনই বল কাড়তে গিয়ে উরুগুইয়ান এই মিডফিল্ডারকে ট্যাকল করেন আতলেতিকোর লি কাং-ইন। রিয়াল মাদ্রিদের দাবি ছিল, চ্যালেঞ্জটি ছিল সরাসরি লাল কার্ড পাওয়ার যোগ্য। কিন্তু রেফারি দেননি।



