Sports
কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অবশেষে ভালো খবর পেল বাংলাদেশ। আগের দিন আটটি খেলায় অংশ নিয়েও কোনোটিতে জয় পাননি বাংলাদেশের অ্যাথলেটরা। আজ ছেলেদের কাবাডিতে গ্রুপ ‘এ’–র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯–৩৫ পয়েন্টে হারিয়েছে বা
লেখক ক্রীড়া প্রতিবেদক147K বার পড়া

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অবশেষে ভালো খবর পেল বাংলাদেশ। আগের দিন আটটি খেলায় অংশ নিয়েও কোনোটিতে জয় পাননি বাংলাদেশের অ্যাথলেটরা। আজ ছেলেদের কাবাডিতে গ্রুপ ‘এ’–র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯–৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।
জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে শুরু থেকেই দুই দলের লড়াই ছিল বেশ জমজমাট। প্রথমার্ধে ১৭–১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ২২–১৯ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশ। দুই অর্ধ মিলিয়ে ৩৯–৩৫ পয়েন্ট ব্যবধানে আসে জয়।



