Sports
বিসিবির ‘একের ভেতর তিন’ টুর্নামেন্ট
এ রকম একটা কিছু যে হতে যাচ্ছে, সে আভাস আগেই দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ বিসিবির এক ভার্চ্যুয়াল সভা শেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। একটি একক প্রতিযোগিতা কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্
লেখক ক্রীড়া প্রতিবেদক146K বার পড়া

এ রকম একটা কিছু যে হতে যাচ্ছে, সে আভাস আগেই দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ বিসিবির এক ভার্চ্যুয়াল সভা শেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। একটি একক প্রতিযোগিতা কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ এবং লিস্ট ‘এ’ টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘একের ভেতর তিন’—এই প্রতিযোগিতায় খেলবে ছয়টি দল। দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানাস্বত্ব দেওয়া হবে।



