ম্যানচেস্টার ইউনাইটেডকে এক সপ্তাহের মধ্যে টানা তৃতীয় হারের লজ্জা থেকে বাঁচিয়ে দিলেন মাতেউস কুনিয়া। রোববার ক্রাভেন কটেজে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে ৮৯ মিনিটে তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ফুলহামের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
এর  আগে মনে হচ্ছিল আন্তর্জাতিক বিরতির ঠিক আগে টানা তৃতীয় ম্যাচ হারতে যাচ্ছে ইউনাইটেড। ৬৩ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফুলহাম।