Sports
ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ
ভারত: ২০ ওভারে ১৯৫/৪। বাংলাদেশ: ১৫.৪ ওভারে ৮১। ফল: ভারত ১১৪ রানে জয়ী।
লেখক খেলা ডেস্ক119K বার পড়া

ভারত: ২০ ওভারে ১৯৫/৪। বাংলাদেশ: ১৫.৪ ওভারে ৮১। ফল: ভারত ১১৪ রানে জয়ী।
আরব আমিরাতের দুবাই অন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জাপানের কারোগি স্পোর্টস পার্ক। ১০ দিনের ব্যবধানে দুটি দেশে দুটি ভিন্ন টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হলো বাংলাদেশ।
ফল একই।
নারী এশিয়া কাপের মতো আজ এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। হারমানপ্রীত কৌরদের ৪ উইকেটে ১৯৫ রান তাড়া করতে নেমে নিগার সুলতানার দল হেরেছে ১১৪ রানে।



