আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ও যথেষ্ট হলো না ভারতের জন্য। শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে ভারতকে টপকে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ইংল্যান্ড। গতকাল রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে।
দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে।