Sports
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
আর্সেনালকে হাতছানি দিচ্ছিল ২০০২ সালের স্মৃতি। সেবারই সর্বশেষ প্রিমিয়ার লিগে টানা ১০ ম্যাচ জিতেছিল লন্ডনের দলটি। গত মৌসুমের সর্বশেষ পাঁচ, আর এবারের প্রথম চার ম্যাচে জিতে আর্সেন ওয়েঙ্গারের দলের কীর্তি ছোঁয়ার সুযোগ ছিল ম
লেখক খেলা ডেস্ক107K বার পড়া

আর্সেনালকে হাতছানি দিচ্ছিল ২০০২ সালের স্মৃতি। সেবারই সর্বশেষ প্রিমিয়ার লিগে টানা ১০ ম্যাচ জিতেছিল লন্ডনের দলটি। গত মৌসুমের সর্বশেষ পাঁচ, আর এবারের প্রথম চার ম্যাচে জিতে আর্সেন ওয়েঙ্গারের দলের কীর্তি ছোঁয়ার সুযোগ ছিল মিকেল আরতেতার দলের সামনে।
কিন্তু রেকর্ড বহুদূর, উল্টো ব্রাইটনে বিধ্বস্ত হয়ে ম্যাচটাই হেরেছে আর্সেনাল। আজ লিগের ম্যাচে আরতেতার দলকে ৩–০ গোলে হারিয়েছে ব্রাইটন।
২০২৩ সালের মে মাসের পর লিগে আর্সেনালের সবচেয়ে বড় হার এটি (আগেরটিও ব্রাইটনের কাছেই ৩–০)।



