সেভিয়া ১-৩ বার্সেলোনা
ক্যামেরাটা ধরতেই তিনটি আঙুল উঁচিয়ে ধরলেন লামিনে ইয়ামাল। পাশেই রাফিনিয়াকে দেখিয়ে বুঝিয়ে দিলেন, হ্যাটট্রিক! এতটা সাহায্যের অবশ্য দরকার ছিল না। র‌্যামন সানচেজ পিজুয়ানে ৪১ হাজার দর্শক থেকে বিশ্বের আনাচে কানাচে ম্যাচটি দেখা বাকিরাও ততক্ষণে জানেন, হ্যাটট্রিকটি এ মুহূর্তে সম্ভবত বিশ্বের সেরা নম্বর নাইনের!
অথচ বার্সায় রাইট উইং থেকে লেফট উইং হয়ে চলতি মৌসুমে দেখা যাচ্ছে স্ট্রাইকার রাফিনিয়াকে। শুধু দেখা যাচ্ছে কী, রীতিমতো চোখ ধাঁধানো। সেভিয়ার বিপক্ষে বার্সার ৩-১ গোলের জয়ে ব্রাজিলিয়ান তারকার তিনটি গোলেই জাত স্ট্রাইকারের ছাপ। যেমনটা ছিল রেসিংয়ের বিপক্ষে আগের ম্যাচের হ্যাটট্রিকেও!