এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের আশা এবার মূলত তিন খেলায়—ক্রিকেট, কাবাডি ও বক্সিং। অতীতে এ তিন খেলাতেই পদক জিতেছে বাংলাদেশ। এবারও এই তিন ডিসিপ্লিন থেকেই ভালো ফলের প্রত্যাশা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর বাইরে কাবাডি, ক্রিকেট, শুটিং ও আর্চারির পাশাপাশি উশু, জুডো ও কারাতেতেও সম্ভাবনা দেখছে তারা।
এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে বেশি সাতটি পদক এসেছে কাবাডি থেকে। ক্রিকেটে এসেছে ছয়টি পদক, যার মধ্যে আছে বাংলাদেশের একমাত্র সোনার পদকও। বক্সিংয়ে বাংলাদেশের একমাত্র পদকটি এসেছিল ১৯৮৬ সালের এশিয়ান গেমসে। সেবার ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। এখন পর্যন্ত সেটিই এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত কোনো ইভেন্টে একমাত্র পদক।