আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি।
নাজমুল হোসেনের নেতৃত্বাধীন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়। অস্ট্রেলিয়া সফরে না থাকলেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করে দলে ঢুকেছেন তিনি। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় হৃদয়ের।
সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে তাঁর ব্যাট থেকে আসে ১২ রান। তাতে অস্ট্রেলিয়া সফরে জায়গা হারান তিনি। দলে ফিরেছেন গত মাসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে।