Sports
চলে গেলেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি মাজ্জোলা
সর্বকালের অন্যতম সেরা ইতালিয়ান ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা মারা গেছেন। আজ ইন্টার মিলান ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
লেখক খেলা ডেস্ক48K বার পড়া

সর্বকালের অন্যতম সেরা ইতালিয়ান ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা মারা গেছেন। আজ ইন্টার মিলান ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পেশাদার ক্লাব ক্যারিয়ারে পুরো সময়ই ইন্টারে কাটিয়েছেন মাজ্জোলা। ক্লাবটির হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে চারবার লিগ জয়ের সঙ্গে দুবার ইউরোপিয়ান কাপও জিতেছেন মাজ্জোলা। ১৯৬৮ সালে ইতালির ইউরোজয়ী দল এবং ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাবেক এই ফরোয়ার্ড।
ইন্টারের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মাজ্জোলার মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, ‘স্যান্দ্রো মাজ্জোলা শুধু নেরাজ্জুরিদের (ইন্টার) ইতিহাসেই নন; বরং ফুটবলের ইতিহাসেই অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। তিনি ছিলেন ইন্টারের ইতিহাসের সমার্থক; ছেলেবেলায় ক্লাবে যোগ দেওয়ার পর আর কখনো ছেড়ে যাননি।’



