Sports
সেই এলিটা কিংসলে এখন কোচ
বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল-সবুজ জার্সিতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এলিটা কিংসলে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে এখন কোচ। দেশের শীর্ষ ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম সিটি এফসির ডাগআউটে আজ তাঁর অভিষেক হয়েছে কোচ
লেখক ক্রীড়া প্রতিবেদক22K বার পড়া

বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল-সবুজ জার্সিতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এলিটা কিংসলে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে এখন কোচ। দেশের শীর্ষ ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম সিটি এফসির ডাগআউটে আজ তাঁর অভিষেক হয়েছে কোচ হিসেবে। তবে খেলোয়াড় তালিকায় তাঁর নাম ছিল না। কারণ হিসেবে ৩৬ বছর বয়সী এলিটা বললেন, বাফুফেতে তাঁর নাম নিবন্ধন এখনো হয়নি।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে গত তিন মৌসুম ফরোয়ার্ড এলিটা ছিলেন ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়। তবে সর্বশেষ মৌসুমে তাঁর মাঠেই নামা হয়নি।
এলিটা নিজেকে ফিটনেস কোচ বললেও দলটির এক খেলোয়াড় জানিয়েছেন, এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি এফসি যে একবেলা অনুশীলন করেছে, সেটি করিয়েছেন এলিটাই। বিদেশি কোচ এখনো না আসায় কোচের ভূমিকায় ছিলেন তিনিই। দলে তিনি সহকারী কোচ।



