আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হবে ফিফা আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ায়। টুর্নামেন্টের জন্য আজ রাত পৌনে ১২টায় ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। এই দলে নেই সেন্টারব্যাক তপু বর্মণ। চোটের কারণে পুরো ফিট না থাকায় তাঁকে ইন্দোনেশিয়া নেওয়ার ঝুঁকি নেননি কোচ টমাস ডুলি।
এ বিষয়ে ডুলি প্রথম আলোকে বলেন, ‘তপু চোট থেকে সেরে উঠেনি। সে এখন পর্যন্ত দলের সঙ্গে এক সেশনও অনুশীলন করেনি। আরও দুই সপ্তাহ পারবে না। আমাদের লক্ষ্য, তাকে সাফের জন্য ফিট করে তোলা।’