Sports
৫০০ কুমিরের আবাস, সেই ফিটজরয় নদীতেই অলিম্পিকের রোয়িং
অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটনের ফিটজরয় নদী, যেখানে রাজত্ব করে প্রায় ৫০০ নোনাপানির ভয়াল কুমির। অথচ সেই নদীকেই কিনা ২০৩২ ব্রিসবেন অলিম্পিক ও প্যারালিম্পিকের রোয়িং এবং ক্যানোয়িং ইভেন্টের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে! জা
লেখক বিবিসি21K বার পড়া

অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটনের ফিটজরয় নদী, যেখানে রাজত্ব করে প্রায় ৫০০ নোনাপানির ভয়াল কুমির। অথচ সেই নদীকেই কিনা ২০৩২ ব্রিসবেন অলিম্পিক ও প্যারালিম্পিকের রোয়িং এবং ক্যানোয়িং ইভেন্টের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে! জায়গাটি ব্রিসবেন থেকে প্রায় ৫৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।
একটি স্বাধীন কারিগরি মূল্যায়ন শেষে ফিটজরয় নদীকে ক্যানোয়িংয়ের উপযুক্ত বলে ঘোষণা করা হয়। তবে মজার ব্যাপার হলো, এই মূল্যায়নে কুমিরের বিষয়টি মাথাতেই রাখা হয়নি! পর্যালোচনায় মূলত অলিম্পিকের সময় এবং তার আগের সময়ে আবহাওয়া, জলের স্তর ও বন্যার ঝুঁকি কতটা, তা দেখা হয়েছে।



