National
অস্ত্রধারীরা ভিক্ষুকে বলেন, ‘চুপ করে বসে থাকেন’; এরপর বৌদ্ধবিহারে ডাকাতি
চট্টগ্রামের চন্দনাইশে একটি বৌদ্ধবিহারে ডাকাতির অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোররাত চারটার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে এ ঘটনা ঘটে। মুখোশ পরা অস্ত্রধারীরা বিহারের ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট
লেখক প্রতিনিধি159K বার পড়া

চট্টগ্রামের চন্দনাইশে একটি বৌদ্ধবিহারে ডাকাতির অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোররাত চারটার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে এ ঘটনা ঘটে। মুখোশ পরা অস্ত্রধারীরা বিহারের ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।
বৌদ্ধবিহারটির ভিক্ষু জ্ঞান রক্ষিত প্রথম আলোকে বলেন, ধর্মীয় কার্যাদি করার জন্য ভোররাত চারটার দিকে তিনি তাঁর কক্ষের দরজা খোলেন। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কক্ষে ঢুকে পড়েন। এরপর তাঁকে কক্ষের খাটে বসিয়ে রেখে অস্ত্রধারীরা বলেন, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’

