National
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
পুরান ঢাকার লালবাগে বাসা থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
লেখক নিজস্ব প্রতিবেদক76K বার পড়া

পুরান ঢাকার লালবাগে বাসা থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লালবাগের শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে।
লালবাগ থানা–পুলিশ সূত্র জানায়, পাশের কক্ষের এক ভাড়াটে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালবাগ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

