ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনের (শক্ত কাগজের বাক্স) ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন একটি কাঁচা সড়কের পাশের ঝোপ থেকে খণ্ডিত লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, লাশটি ছয়টি অংশে খণ্ডিত ছিল। দুই হাতের আঙুলও কেটে ফেলা হয়েছে। নিহত ব্যক্তি পুরুষ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।