National
জ্বালানিসংকট মোকাবিলায় সরকারকে বিশেষজ্ঞ দল গঠনের প্রস্তাব দিয়েছি, সাড়া মেলেনি: শফিকুর রহমান
জ্বালানিসংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল গঠনের প্রস্তাব সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর দাবি, জ্বালানি ও বিদ্যুৎ-সংকটে দেশের
লেখক নিজস্ব প্রতিবেদক79K বার পড়া

জ্বালানিসংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল গঠনের প্রস্তাব সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর দাবি, জ্বালানি ও বিদ্যুৎ-সংকটে দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছয় মাসেও সরকার সংকট মোকাবিলায় কার্যকর বিকল্প ব্যবস্থা নিতে পারেনি।
আজ শনিবার বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন শফিকুর রহমান।

