National
গলির ভেতর শতবর্ষী হোটেল, প্রধান আকর্ষণ নদীর টাটকা মাছ
খুপরির মতো ছোট একটি ঘর। ভেতরে বেজায় ভিড়। কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে বসে খাবারের অপেক্ষায়। আবার কেউ খাওয়া শেষে তৃপ্তি নিয়ে বিল পরিশোধের পর বেরিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই এমন দৃশ্যের দেখা মেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদরের ম
লেখক সত্যজিৎ ঘোষ117K বার পড়া

খুপরির মতো ছোট একটি ঘর। ভেতরে বেজায় ভিড়। কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে বসে খাবারের অপেক্ষায়। আবার কেউ খাওয়া শেষে তৃপ্তি নিয়ে বিল পরিশোধের পর বেরিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই এমন দৃশ্যের দেখা মেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদরের মাছবাজার গলির একটি খাবার হোটেলে। ক্রেতাদের ভালোবাসা ও আস্থায় হোটেলটি টিকে আছে ১০০ বছরের বেশি।
হোটেলটির আনুষ্ঠানিক কোনো নাম নেই। তবে স্থানীয় মানুষের কাছে এটি ‘সালাম হোটেল’ নামে পরিচিত। পদ্মা ও কীর্তিনাশা নদীর টাটকা মাছের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে লোকজন এখানে আসেন। প্রায় ৫৭ বছর ধরে হোটেলটি চালাচ্ছেন ৮৪ বছর বয়সী আব্দুস সালাম খান। এর আগে তাঁর বাবা সুরত আলী খান প্রায় ৪৯ বছর হোটেলটি পরিচালনা করেছেন।

