National
ভয় থেকে মুক্ত পরিবেশে ফিরে আসতে চান বাউলশিল্পী আবুল সরকার
সমাজের মৌলিক পরিবর্তনের জন্য দেশজুড়ে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো প্রগতিশীল চিন্তার লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের জাতীয় কনভেনশন। আজ শুক্রবার ছুটির দিনে সকাল থেকে সারা দিন নানা কর্মসূ
লেখক বিশেষ প্রতিনিধি167K বার পড়া

সমাজের মৌলিক পরিবর্তনের জন্য দেশজুড়ে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো প্রগতিশীল চিন্তার লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের জাতীয় কনভেনশন। আজ শুক্রবার ছুটির দিনে সকাল থেকে সারা দিন নানা কর্মসূচির ভেতর দিয়ে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই কনভেনশন হয়।
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্য-কালের ডাক’ স্লোগান নিয়ে কনভেনশনের আনুষ্ঠানিকতার সূচনা হয় সকালে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের লবিতে। সমবেত কণ্ঠে ‘এসো মুক্ত করো’, ‘ জনতার সংগ্রাম চলবেই’ ও ‘দুর্গমগিরি’ এই তিন সংগীতের পর জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

