National
শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল
শরীয়তপুরের ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার বিকেলে নড়িয়া ও জাজিরা উপজেলার দুটি স্থানে এসব মিছিল হয়। মিছিলের কারণে ক
লেখক প্রতিনিধি101K বার পড়া
শরীয়তপুরের ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার বিকেলে নড়িয়া ও জাজিরা উপজেলার দুটি স্থানে এসব মিছিল হয়। মিছিলের কারণে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নড়িয়া উপজেলার গাগ্রিজোড়া এলাকায় ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগ এবং যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল করছেন। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানকে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিতে ও স্লোগান দিতে দেখা যায়।

