রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালের পানিতে ভাসছিল একটি লাশ। গত বুধবার পরিচয়হীন এই ব্যক্তির লাশ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ।
পরে পুলিশ এই ব্যক্তির পরিচয় শনাক্ত করে। তারা নিশ্চিত হয়, এটি হত্যাকাণ্ড। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলোকে এ তথ্য জানান।
নিহত ব্যক্তির নাম মো. জজ মিয়া (৪৪)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। বাবার নাম মো. আনোয়ার হোসেন। জজ মিয়া রাজধানীর খিলগাঁওয়ে থাকতেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।