National
খর্প, কচুয়া, শালমারা, সংলি নদীগুলো বাস্তবে আছে, তালিকায় নেই
কখনো স্থানীয় মানুষের কাছে পথ জেনে, কখনো মুঠোফোনে নদীর খোঁজ নিয়ে এগিয়েছি। লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের সীমান্তবর্তী জনপদে দিনভর ঘুরে শেষ পর্যন্ত খর্প, কচুয়া, শালমারা ও সংলি নামে চারটি নদীর দেখা পেলাম। তবে নদীগুলো
লেখক তুহিন ওয়াদুদ63K বার পড়া
কখনো স্থানীয় মানুষের কাছে পথ জেনে, কখনো মুঠোফোনে নদীর খোঁজ নিয়ে এগিয়েছি। লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের সীমান্তবর্তী জনপদে দিনভর ঘুরে শেষ পর্যন্ত খর্প, কচুয়া, শালমারা ও সংলি নামে চারটি নদীর দেখা পেলাম। তবে নদীগুলো বাস্তবে আছে, স্থানীয় মানুষের স্মৃতি ও গানেও আছে; কিন্তু সরকারের কোনো তালিকায় নেই।
নদীগুলো ঘুরে দেখার দিনটি ছিল ২৬ আগস্ট। রংপুর অঞ্চলে এই সময়ের তাপপ্রবাহকে বলে ভাদ্রের তালপাকা গরম। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা রংপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। এই পথ যাওয়ার জন্য সহজ কোনো বাহন নেই। ট্রেন ভোরবেলা রংপুর থেকে পাটগ্রামে যায়, দুপুরে ফিরে আসে। ট্রেনে গিয়ে নদীর বিষয়ে খোঁজখবর নেওয়া সম্ভব নয়। নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের লালমনিরহাট নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক মোশারফ হোসেনের মোটরসাইকেলে সেদিন জেলার বিভিন্ন এলাকায় প্রায় আড়াই শ কিলোমিটার চলতে হয়েছে।

