ভারতের সঙ্গে বিগত সরকারের করা শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল শিগগির আসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন–পরবর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে চিফ হুইপ এ কথা বলেন। আজ শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারদলীয় অন্যান্য হুইপ উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার এই সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়।