National
জাদুঘরে প্রবেশ শিক্ষার্থীদের জন্য যেদিন ফ্রি, চকলেট ও পানি দিয়ে বরণ
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে বিনা মূল্যে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকেরা এ সুবিধা পা
লেখক নিজস্ব প্রতিবেদক70K বার পড়া

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে বিনা মূল্যে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকেরা এ সুবিধা পাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের পানি, চকলেট দিয়ে বরণ করে নিচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ। সঙ্গে দেওয়া হচ্ছে গাইড সুবিধা।
গত মঙ্গলবার জাদুঘর পরিদর্শনে এসেছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ৫০–এর বেশি শিক্ষার্থী ও শিক্ষকেরা। তাদের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখান গাইডরা।

