National
৩৯ বছরের শিক্ষকতা–জীবনের শেষ দিন ‘জোৎস্না আপাকে’ ঘোড়ার গাড়িতে বিদায়
সাজানো ঘোড়ার গাড়ির চারপাশে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর ভিড়। বিদায়ের মুহূর্তটি যেন উৎসবে পরিণত হয়েছিল। ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ছাড়লেন শিক্ষক জোৎস্না আরা বেগম। দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা–জীবনের শেষ দিনে তাঁ
লেখক নিজস্ব প্রতিবেদক89K বার পড়া

সাজানো ঘোড়ার গাড়ির চারপাশে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর ভিড়। বিদায়ের মুহূর্তটি যেন উৎসবে পরিণত হয়েছিল। ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ছাড়লেন শিক্ষক জোৎস্না আরা বেগম। দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা–জীবনের শেষ দিনে তাঁকে জানানো হয় এমনই রাজকীয় বিদায়।
ময়মনসিংহের ত্রিশালের দেওয়ানীয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসরে গেছেন জোৎস্না আরা বেগম। এলাকায় তিনি ‘জোৎস্না আপা’ নামে পরিচিত।

