গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে মোরসেলিম আকাশ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে স্ত্রী শাহিনা বেগমকে (২২) হত্যার অভিযোগে তাঁকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।
আজ মোরসেলিমের বিরুদ্ধে হত্যা মামলা করেন শাহিনার মা রহিমা বেগম। মামলার এজাহারে মোরসেলিমের নাম উল্লেখের পাশাপাশি দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।