কিশোরগঞ্জের কুলিয়ারচরে আদর করার ছলে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, এর আগেও আশপাশের একাধিক শিশুকে আদরের ছলে যৌন নিপীড়ন করেছেন ওই বৃদ্ধ।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবু বক্কর (৬৫)। তিনি কুলিয়ারচর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ এনে আজ শুক্রবার আবু বক্করকে একমাত্র আসামি করে কুলিয়ারচর থানায় মামলা করেন এক শিশুর মা। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।