National
এআই ও মার্কেটিং: বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে ফিলিপ কটলারের সরাসরি আলোচনা
বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি ফেসবুক লাইভ আলোচনায় এলেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় ‘এআই ফর মার্কেটাস৴ স
লেখক নিজস্ব প্রতিবেদক77K বার পড়া

বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি ফেসবুক লাইভ আলোচনায় এলেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় ‘এআই ফর মার্কেটাস৴ সামিট’ শীর্ষক এ আয়োজনে ফিলিপ কটলারের সঙ্গে ‘বি টু বি ব্র্যান্ড ম্যানেজমেন্ট’ বইয়ের সহলেখক এবং ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক ওয়াল্ডেমার ফোর্চও যুক্ত ছিলেন। এই সামিটের আয়োজন করে আইডিয়ান কনসালট্যান্ট। আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ কনসালট্যান্ট মার্ক অনুপম মল্লিকের সঞ্চালনায় বিশেষ এই ফেসবুক লাইভ সেশন অনুষ্ঠিত হয়।

