National
অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্ত, আত্মগোপনে গিয়ে নিজেই পরিবার থেকে মুক্তিপণ দাবি
অনলাইনে বিভিন্ন সাইটে জুয়া খেলতেন যুবক। এতে তাঁর ঋণ হয় প্রায় তিন লাখ টাকা। সেই ঋণ শোধ করতে পরিবারের কাছ থেকেই টাকা নেওয়ার পরিকল্পনা করেন তিনি। এরপর তিনি আত্মগোপনে চলে যান। পরে নিজের মুঠোফোন নম্বর থেকেই ভাইকে ফোন করে জানা
লেখক নিজস্ব প্রতিবেদক74K বার পড়া

অনলাইনে বিভিন্ন সাইটে জুয়া খেলতেন যুবক। এতে তাঁর ঋণ হয় প্রায় তিন লাখ টাকা। সেই ঋণ শোধ করতে পরিবারের কাছ থেকেই টাকা নেওয়ার পরিকল্পনা করেন তিনি। এরপর তিনি আত্মগোপনে চলে যান। পরে নিজের মুঠোফোন নম্বর থেকেই ভাইকে ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। তাঁকে জীবিত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।
ওই যুবকের নাম মো. আরিফুর রহমান (২৯)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা এলাকার বাসিন্দা। তবে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ফুটপাতে একটি দোকান ছিল তাঁর। সেখানেই তিনি থাকতেন।

