রাজশাহীতে এক ব্যবসায়ীর বাড়ি ও গুদাম থেকে এক হাজার বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এর মধ্যে ৬৭০ বস্তা সার আজ শুক্রবার বিকেলে সরকারি মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বাকি সার আগামী রোববার বিক্রি করা হবে।
গতকাল বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার কার্তিকপাড়া বাজার এবং দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামে পৃথক অভিযান চালিয়ে দুই উপজেলা প্রশাসন সারগুলো জব্দ করে। অভিযানের সময় থেকে আত্মগোপনে আছেন ওই ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার কথা জানিয়েছে প্রশাসন।