National
শাহজালাল বিমানবন্দরে ৮৬১ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর শাহজালাল বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার রাতে স্বর্ণালংকারসহ চোরাচালানি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসির মোল্লা (৪০), সোহাগ (২৪) ও হাছান
লেখক বিশেষ প্রতিবেদক67K বার পড়া

রাজধানীর শাহজালাল বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার রাতে স্বর্ণালংকারসহ চোরাচালানি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসির মোল্লা (৪০), সোহাগ (২৪) ও হাছান মিয়া (২৩)।
আজ শুক্রবার এয়ারপোর্ট এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে শাহজালাল বিমানবন্দরের গোলচত্বর লাগোয়া ফুটপাতে আটক ব্যক্তিরা ‘সন্দেহজনকভাবে’ ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা কৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাঁদের আটক করেন। আটকের পর তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার (প্রায় ৭৩ দশমিক ৮৯ ভরি) উদ্ধার করা হয়। স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেট মানের।

