National
নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে সদ্যোজাত এক ছেলেশিশুকে ডাস্টবিনে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির মা, নানি, এক প্রবীণ নারী ও অটোরিকশার চ
লেখক নিজস্ব প্রতিবেদক192K বার পড়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে সদ্যোজাত এক ছেলেশিশুকে ডাস্টবিনে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির মা, নানি, এক প্রবীণ নারী ও অটোরিকশার চালককে আটক করেন স্থানীয় লোকজন। পরে ডাস্টবিন থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে মা ও শিশুকে চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। আটক চারজনের মধ্যে নবজাতকের মা একজন কিশোরী। অন্য তিনজন হলেন শিশুটির নানি (৩৫), এক নারী (৬০) ও অটোরিকশার চালক (৩৫)। কিশোরী মাকে শিশুটির সঙ্গে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

