National
বিমানবন্দরে গাড়ি নিয়ে থাকতেন চালক সেজে, পরে লুটে নিতেন প্রবাসীদের সর্বস্ব
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। বিদেশ থেকে ফেরা প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নিতেন। পরে পরিকল্পনা অনুযায়ী প্রবাস
লেখক প্রতিনিধি62K বার পড়া

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। বিদেশ থেকে ফেরা প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নিতেন। পরে পরিকল্পনা অনুযায়ী প্রবাসীদের টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে তাঁদের বিভিন্ন স্থানে নামিয়ে দেওয়া হতো।
দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাইয়ের মাধ্যমে অনেক প্রবাসীর সর্বস্ব কেড়ে নেন আলামিন। অবশেষে আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

