National
একটি রিক্রুটিং এজেন্সির অফিস সিলগালা ও জরিমানা
বিদেশে কর্মী পাঠানোর নামে অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার দায়ে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামের একটি রিক্রুটিং এজেন্সি সিলগালা এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেখান থেকে ৩ বাক্স পাসপোর্ট জব্দ করা হয়।
লেখক নিজস্ব প্রতিবেদক90K বার পড়া

বিদেশে কর্মী পাঠানোর নামে অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার দায়ে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামের একটি রিক্রুটিং এজেন্সি সিলগালা এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেখান থেকে ৩ বাক্স পাসপোর্ট জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সেখানে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে। পরে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে আজ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বিদেশগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেওয়া ৩ বাক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।

