National
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা
বাংলাদেশে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন সুসংহত করতে জাতিসংঘের আসন্ন অধিবেশনে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান (ইভেন্ট) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
লেখক বিশেষ প্রতিনিধি51K বার পড়া

বাংলাদেশে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন সুসংহত করতে জাতিসংঘের আসন্ন অধিবেশনে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান (ইভেন্ট) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এই আয়োজন করা হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, এই সংকটের সৃষ্টি মিয়ানমারের এবং এর টেকসই সমাধানও নিহিত রয়েছে মিয়ানমারেই।’

