রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নেতাদের বক্তব্য ও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে তৈরি হওয়া ‘ভুল–বোঝাবুঝির’ জন্য দুঃখ প্রকাশ করেছে রাকসু। একই সঙ্গে ভবিষ্যতে রাকসুর কোনো নেতা সাংবাদিকদের উদ্দেশে অবমাননাকর বক্তব্য দিলে এর দায় ব্যক্তিগতভাবে তাঁর বলে গণ্য হবে বলে জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে ক্যাম্পাসের সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।