National
‘আমার ছেলেকে বাঁচান’, ট্রেন থেকে পড়ে বাঁ হাত ও বাঁ পা হারানো আজমীরের মায়ের আকুতি
বাবার বকাঝকায় অভিমান করে বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার কাপড়ের দোকান থেকে বেরিয়ে ট্রেনে চড়ে ঢাকায় এসেছিল কিশোর আবু হুরাইবা আজমীর (১৪)। ঢাকায় এসে ভালো না লাগায় পরদিন সকালে আবার কুমিল্লায় ট্রেনে ফিরছিল সে; কিন্তু বাড়
লেখক বিশেষ প্রতিবেদক73K বার পড়া

বাবার বকাঝকায় অভিমান করে বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার কাপড়ের দোকান থেকে বেরিয়ে ট্রেনে চড়ে ঢাকায় এসেছিল কিশোর আবু হুরাইবা আজমীর (১৪)। ঢাকায় এসে ভালো না লাগায় পরদিন সকালে আবার কুমিল্লায় ট্রেনে ফিরছিল সে; কিন্তু বাড়ি ফেরার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঢাকায় বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয় আজমীর। এতে তার বাঁ হাত ও বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে ছেলের পাশে বসে আজমীরের মা কুলসুম বেগমের একটাই আকুতি—ছেলেকে বাঁচাতে হবে; কিন্তু চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য তাঁদের নেই।

