ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচট্যাপ প্যাঁচানো অবস্থায় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় রাজ ক্ল্যাসিক বাসের চালক সোহেল রানা আদালতে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দিয়েছেন। মামলাটির তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে সোহেল রানা জবানবন্দি দেন। চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে তাঁর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম তালুকদার।