National
রবীন্দ্রনাথের গান ও ভাবনা নিয়ে ‘এ আমির আবরণ’
সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই পূর্ণ হয়ে যায় ছায়ানট মিলনায়তন। আয়োজন শুরু হতে হতে দাঁড়ানোর জায়গাও ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী লাইসা আহমদ লিসা ও ইমতিয়াজ আহমেদের সংগীতসন্ধ্যা ‘রবীন্দ্রনাথের গান ও এ আমির আবরণ’ দেখতে এসেছি
লেখক নিজস্ব প্রতিবেদক71K বার পড়া

সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই পূর্ণ হয়ে যায় ছায়ানট মিলনায়তন। আয়োজন শুরু হতে হতে দাঁড়ানোর জায়গাও ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী লাইসা আহমদ লিসা ও ইমতিয়াজ আহমেদের সংগীতসন্ধ্যা ‘রবীন্দ্রনাথের গান ও এ আমির আবরণ’ দেখতে এসেছিলেন বয়োজ্যেষ্ঠ থেকে তরুণেরা। অনেকেই এসেছিলেন পরিবারসহ।
রবীন্দ্রনাথের গান নিয়ে সাজানো দুই ঘণ্টার পরিবেশনায় মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরেছেন শ্রোতারা।
রবীন্দ্রনাথের গান নিয়ে শঙ্খ ঘোষ লিখেছেন প্রবন্ধের সংকলন এ আমির আবরণ। যেখানে রবীন্দ্রনাথের গানের বাণী, ভাবনা ও নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে কবিকে নতুনভাবে দেখার চেষ্টা করেছেন তিনি। সেই বইয়ের নামেই এ আয়োজন। গানের বিরতিতে শঙ্খ ঘোষের এ আমির আবরণ বই থেকে পাঠ করেন রাশেদ হাসান। শঙ্খ ঘোষের চোখে রবীন্দ্রনাথকে দেখা এবং রবীন্দ্রনাথের গান শোনা—সব মিলিয়ে সাজানো হয় আয়োজনটি।

