National
আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে টিএসসিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি
আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তি গভীর মানসিক সংকট ও তীব্র কষ্টের মধ্য দিয়ে যায়। এমন পরিস্থিতিতে তার প্রয়োজন চিকিৎসা, সহায়তা, নিরাপত্তা ও সহমর্মিতা। একটু সহমর্মিতা নিয়ে কথা বলা, সঠিক সময়ে সহায়তার হাত বাড়ানো এবং পেশাদার সেবা
লেখক নিজস্ব প্রতিবেদক153K বার পড়া

আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তি গভীর মানসিক সংকট ও তীব্র কষ্টের মধ্য দিয়ে যায়। এমন পরিস্থিতিতে তার প্রয়োজন চিকিৎসা, সহায়তা, নিরাপত্তা ও সহমর্মিতা। একটু সহমর্মিতা নিয়ে কথা বলা, সঠিক সময়ে সহায়তার হাত বাড়ানো এবং পেশাদার সেবা পাওয়ার সুযোগ তৈরি করে একজন মানুষকে এই মানসিক সংকট থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই আত্মহত্যা প্রতিরোধে সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে হবে।
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। সন্ধ্যায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা তৈরিতে মোমবাতি প্রজ্বালন করা হয়।

