National
কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান
বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে আজ বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। তিনি আগের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
লেখক প্রথম আলো ডেস্ক34K বার পড়া

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে আজ বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। তিনি আগের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
আজ দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নবনিযুক্ত মহাপরিচালক মো. মঈনুল হাসান দায়িত্ব হস্তান্তর বা গ্রহণ বইয়ে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্টগার্ডের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

