National
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনী কারা, গড়ে উঠেছিল কীভাবে
সুন্দরবনের বিভিন্ন অংশে আলাদা আলাদা দস্যু বাহিনীর তৎপরতা দেখা যায়। সাধারণত বাহিনী প্রধানের নামেই বাহিনীগুলোর নাম হয়ে থাকে। কখনো কখনো বাহিনী ভেঙে নতুন বাহিনী হলে পুরোনো নামের সঙ্গে ছোট-বড় যোগ করে নতুন বাহিনীর নাম শোনা যায়
লেখক প্রতিনিধি47K বার পড়া

সুন্দরবনের বিভিন্ন অংশে আলাদা আলাদা দস্যু বাহিনীর তৎপরতা দেখা যায়। সাধারণত বাহিনী প্রধানের নামেই বাহিনীগুলোর নাম হয়ে থাকে। কখনো কখনো বাহিনী ভেঙে নতুন বাহিনী হলে পুরোনো নামের সঙ্গে ছোট-বড় যোগ করে নতুন বাহিনীর নাম শোনা যায়। চাঁদা ও জিম্মিদশায় পড়া বনজীবীদের মাধ্যমে বাহিনীর পরিচিতি ছড়িয়ে পড়ে। এ রকম একটি বাহিনীর নাম ‘নানা ভাই’ বাহিনী।
সুন্দরবনে দীর্ঘদিন ধরে ডাকাতি ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা এই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ জন সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের সদর দপ্তরে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

