সরকারি চাকরিতে নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর অস্বাভাবিকভাবে বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি মনে করে, এমনটি করা হলে এটি মেধার মূল্যায়নকে দুর্বল করে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির পথ ন্যক্কারজনকভাবে উন্মুক্ত করবে। এই সিদ্ধান্ত বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত।
আজ বৃহস্পতিবার দল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।