National
খেলতে গিয়ে কক্ষের ছিটকিনি দিয়ে আটকা দুই বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাসার একটি কক্ষে খেলতে গিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয় দুই বছরের শিশু আবদুল্লাহ। আটকা পড়ে সে কান্না শুরু করলে দরজা খোলার চেষ্টা করেন মা-বাবা ও স্থানীয় লোকজন। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত খবর দেওয়া হয়
লেখক প্রতিনিধি95K বার পড়া

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাসার একটি কক্ষে খেলতে গিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয় দুই বছরের শিশু আবদুল্লাহ। আটকা পড়ে সে কান্না শুরু করলে দরজা খোলার চেষ্টা করেন মা-বাবা ও স্থানীয় লোকজন। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দরজা খুলে আবদুল্লাহকে উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিরাজদিখানে উপজেলার দানিয়াপাড়া গ্রামের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই গ্রামের এনায়েত মোল্লার ছেলে।

