National
‘জরুরি ভিত্তিতে টাকা পাঠান’—সংসদ সদস্যদের নম্বর হ্যাক করে প্রতারণা
মুঠোফোনের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনা ঘটছে জানিয়ে জাতীয় সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদ সদস্যরা এর শিকার হচ্ছেন।
লেখক বিশেষ প্রতিনিধি99K বার পড়া

মুঠোফোনের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনা ঘটছে জানিয়ে জাতীয় সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদ সদস্যরা এর শিকার হচ্ছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে গিয়ে তিনি এ বিষয়ে সতর্ক করেন।
চিফ হুইপ বলেন, ‘পত্রিকায় এসেছে মোবাইল ফোনে...আমি কালকে এখানে পেয়েছি, আমাকে তিনজন সংসদ সদস্য বলেছেন জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা পাঠান, ৩০ হাজার টাকা পাঠান, আবার ২৫ হাজার টাকা পাঠান। তিনটা নম্বর থেকে এসেছে। যাঁদের নম্বর থেকে এসেছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কল করেছিলাম কিন্তু ধরেননি। মানে মোবাইল (নম্বর) হ্যাক হয়েছে।’

