National
পাচারের সময় উদ্ধার, তিন প্রজাতির ১০৩টি টিয়া উড়ল মুক্ত আকাশে
১০টি খাঁচায় ১০৩টি টিয়া পাখি। খাঁচার ছোট্ট ফাঁক দিয়ে বারবার উঁকি দিচ্ছিল। ডানা মেলতে চাইলেও গাদাগাদি করে রাখায় পারছিল না। অবশেষে এল মুক্তির ক্ষণ। খাঁচার দরজা খুলতেই একে একে উড়াল দিতে থাকে পাখিগুলো। কোনোটি ওপরের দিকে ছুটল।
লেখক নিজস্ব প্রতিবেদক159K বার পড়া

১০টি খাঁচায় ১০৩টি টিয়া পাখি। খাঁচার ছোট্ট ফাঁক দিয়ে বারবার উঁকি দিচ্ছিল। ডানা মেলতে চাইলেও গাদাগাদি করে রাখায় পারছিল না। অবশেষে এল মুক্তির ক্ষণ। খাঁচার দরজা খুলতেই একে একে উড়াল দিতে থাকে পাখিগুলো। কোনোটি ওপরের দিকে ছুটল। কোনোটির লক্ষ্য ছিল দূরের গাছ। অভিশপ্ত বন্দিত্ব থেকে মিলল মুক্তি!
অথচ বন্দিত্ব স্থায়ী হতে পারত প্লাম হেডেড প্যারাকিট বা লাল মাথা টিয়া, আলেকজ্যান্ডারি প্যারাকিট বা চন্দনা টিয়া এবং ইন্ডিয়ান রিংনেক প্যারাকিট প্রজাতির এই টিয়া পাখিগুলোর। শেষ পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতায় মুক্ত আকাশে ওড়ার স্বাদ পেল পাখিগুলো।

