National
পিরোজপুরে গভীর রাতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, দুটি ককটেল উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী আলম বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে গতকাল বুধবার গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি চেয়ার ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প
লেখক প্রতিনিধি125K বার পড়া
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী আলম বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে গতকাল বুধবার গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি চেয়ার ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। পরে তারা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি টেলিভিশন ভাঙচুর করে। ভাঙচুরের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভাঙা চেয়ার, একটি ক্ষতিগ্রস্ত টেলিভিশন, একটি তালা ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

