National
ক্রেতা সেজে ছাত্রদল নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করল পুলিশ
চট্টগ্রাম নগরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদলের এক নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। মোহাম্মদ আবু শাকিল (৩৩) নামের ওই ছাত্রদল নেতার বাসায় ক্রেতা সেজে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্
লেখক নিজস্ব প্রতিবেদক68K বার পড়া

চট্টগ্রাম নগরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদলের এক নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। মোহাম্মদ আবু শাকিল (৩৩) নামের ওই ছাত্রদল নেতার বাসায় ক্রেতা সেজে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। তবে শাকিল পালিয়ে গেলে অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, মোহাম্মদ আবু শাকিল বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। গতকাল বুধবার সন্ধ্যার দিকে বন্দর থানার কে বি দোভাষ লেন এলাকায় তাঁর বাসায় অভিযান চালানো হয়। এ সময় শাকিলের শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা। ঘটনাস্থল থেকে পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

